[ দেশজুড়ে ]
সরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: প্রতীকী
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রেজাউল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে। তিনি সিলেটে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই কাজী মো. নিয়ামত উল্লাহ বলেন, সকাল ১০টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। তিনি মোটরসাইকেল যোগে সিলেট থেকে নওগাঁ তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাসটিকে আটক করা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!