ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ২৩ জুলাই ২০২০
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
মোটরসাইকেল (ফাইল ছবি)

মাদারীপুরের রাজৈরে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবর্দ্দীর শাহজান ঘরামীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে সাফিন শেখ ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি। এরমধ্যে রনি রাজৈর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও সাফিন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, বিকেলে সাফিন-রনিসহ কয়েক বন্ধু মোটরসাইকেলে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যান। শাহজান ঘরামীর বাড়ির পাশে পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন সাফিন ও রনি। এ সময় আরেকটি মোটরসাইকেল চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ফরিদপুর মেডিকেলে রেফার করেন। সেখানে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএম/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!