ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করতে এসে চাচিকে নিয়ে জেলে গেলেন বর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫৭, ২২ জুলাই ২০২০
বিয়ে করতে এসে চাচিকে নিয়ে জেলে গেলেন বর
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে বিয়ে করতে এসে চাচিকে নিয়ে জেলে গেলেন বর। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। 

মঙ্গলবার রাতে উপজেলার উমার ইউপির চন্ডিপুর গ্রামের এক কৃষকের ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে চকমহেশ গ্রামের ২৬ বছরের রশিদুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। কনের বাড়িতে বরসহ লোকজন আসে। বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযানে বর রশিদুল ইসলাম ও তার চাচি টপি আরাকে আটক করে। 

বুধবার সকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালত বর রশিদুলকে আট মাস এবং চাচি টপি আরাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এ ছাড়া বাল্যবিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরের বোন লাভলী আক্তারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!