ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডাসারে নসিমন চাপায় বৃদ্ধ নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৮ জুলাই ২০২০
ডাসারে নসিমন চাপায় বৃদ্ধ নিহত
ডাসার থানা, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে নসিমন চাপায় আব্দুল হালিম হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে ওই উপজেলার ডাসার ধানাধীন পশ্চিম কমলাপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম হাওলাদার ওই গ্রামের মোক্তার হাওলাদারের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানিয়েছে, আবদুল হালিম বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে একটি সেতু পারাপারের সময় পেছন থেকে একটি নসিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, পরিবারের সিদ্ধান্ত ও নিহতের বয়স বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!