ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-সিলেট মহাসড়ক ৭ জুলাই পর্যন্ত বন্ধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ৪ জুলাই ২০২০
ঢাকা-সিলেট মহাসড়ক ৭ জুলাই পর্যন্ত বন্ধ
শেরপুর সেতু ও কাগজপুর সেতু

চারদিন বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক। শেরপুর ও কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য ৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপদ সিলেট বিভাগ।

এ তথ্য নিশ্চিত করে সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করা হয়েছে। একইসঙ্গে যাত্রী ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

রিতেশ বড়ুয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ হবে। কাজ চলাকালীন সেতু দুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে সব যানবাহন শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক দিয়ে চলাচল করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!