ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকল নসিমনে ট্রাকের ধাক্কা, তিনজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৯, ৩ জুলাই ২০২০
বিকল নসিমনে ট্রাকের ধাক্কা, তিনজন নিহত
হাটিকুমরুল হাইওয়ে থানা, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে বিকল হওয়া নসিমন মেরামতের সময় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, পেট্রলপাম্প সংলগ্ন সড়কের পাশে বিকল হয়ে পড়া একটি নসিমন মেরামতের কাজ চলছিল। ওই সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নসিমনচালকসহ তিনজন নিহত হন।

ওসি আরো জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!