ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১, ২৮ জুন ২০২০
জয়পুরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রপাইল গ্রামে ঝড়-বৃষ্টিতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

মৃত কৃষকরা হলেন, উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন ও একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন। তারা দুইজনই সম্পর্কে প্রতিবেশী নানা ও নাতি জামাই। 

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে কৃষক আলম হোসেন ও সাখাওয়াত হোসেন মাঠে তাদের নিজের মরিচের খেত পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাত হলে কৃষক আলম হোসেন ও সাখাওয়াত হোসেনের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে  আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!