[ দেশজুড়ে ]
ঢাবি ছাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এসপি লিটন কুমার সাহার প্রেস ব্রিফিং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক ও তার বাবা জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এসপি লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এসপি জানান, ২৩ জুন সুমাইয়ার মা নুজহাত বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে চারজন আসামি মোস্তাক হোসেন ও তার বাবা জাকির হোসাইন, মা সৈয়দা এবং বোন যুথি খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
এসপি লিটন কুমার সাহা আরো জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাত ২টার দিকে মোস্তাক এবং তার বাবা জাকির হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
অধিকতর তদন্তের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের রিমান্ড চাওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!