ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পুকুরে, আহত ৭

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৩২, ২৪ জুন ২০২০
লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পুকুরে, আহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পুকুরে পড়ে চালক ও নারীসহ সাতজন আহত হয়েছেন। 

বুধবার উপজেলার স্যান্নাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মৃতের চাচা মাসুদ, ভাই সুমন, মা রত্না বেওয়া, শাশুড়ি লিলি বেগম ও শ্যালক হান্নান, চালক সোহাগ ও হেলপার মিলন।

বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউপির নতুন কলাবাড়িয়া গ্রামের সাদেক আলীর ছেলে আতিয়ার রহমান অসুস্থ হয়ে চার দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বুধবার রাজশাহীর একটি লাশবাহী প্রাইভেট অ্যাম্বুলেন্স যোগে মৃতের স্বজনেরা লাশ বাগাতিপাড়ায় আনছিলেন। বাড়ি থেকে কিছুদূরে উপজেলার স্যান্নালপাড়া এলাকায় পৌঁছালে ভাঙা সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে সাতজন আহত হন। 

আহতদেরকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, দয়ারামপুরের স্থানীয় ক্লিনিক এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছিল। আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!