ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ছোট ভাইয়ের কিল -ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:৫২, ২৩ জুন ২০২০
হবিগঞ্জে ছোট ভাইয়ের কিল -ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু
শাহেদ মিয়া

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাই শাহেদ মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করেছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বিথঙ্গল ভক্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মিয়া ওই গ্রামের মিয়া চানের পুত্র। 

বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, শাহেদ মিয়ার সঙ্গে ছোট ভাই আহাদ মিয়ার বেশ কিছুদিন যাবত পৈত্রিক জায়গা সম্পত্তিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আহাদ মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই শাহেদ মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া প্রকৃত ঘটনা জানতে খতিয়ে দেখা হচ্ছে।   

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!