ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৯ জুন ২০২০
রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ফাইল ছবি

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির ভাগলপুর এলাকায় শহীদ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্যবসায়ী শহীদ শেখ সদর উপজেলা পাচুরিয়া ইউপির খোলাবাড়িয়া এলাকার ইব্রাহীম শেখের ছেলে।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দুপুরে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শহীদ শেখ। এ সময় তিনি ভাগলপুর সেবা ইটভাটার সামনে আসলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরে আরো একটা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। 

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেসঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!