ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ আটক ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ৩১ মে ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ আটক ১ 
আটক মো. সুমন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ এক জনকে আটক করেছে র‍্যাব। রোববার সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম মো. সুমন মিয়া। তিনি জেলার সদর উপজেলার পৌরসভার মধ্যপাড়া জুবলী রোড এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সকালে গোপন সংবাদের ভিওিতে জেলার সদর উপজেলার পৌরসভার পশ্চিম পাইকপাড়া ট্যাংকের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তল্লাসি করে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!