ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে দুই ভাই নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২৯ মে ২০২০
নওগাঁয় ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে দুই ভাই নিহত
ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া ট্রলি। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে চালক ও তার ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকালে পত্নীতলা-সাপাহার সড়কের খড়াইলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই উপজেলার চকমমিন গ্রামের এজাহার আলীর ছেলে ট্রলিচালক মাহবুব ও তার ভাই আনোয়ার হোসেন।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিলেন মাহবুব ও আনোয়ার। খড়াইলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়েছেন।

ওসি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই ভাইয়ের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রলি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!