ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৯, ৭ এপ্রিল ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন আটক 
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন আটক 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিপুর এলাকার ইউসুফ আলীর ছেলে শাহ আলম, জায়নাল আবেদীনের ছেলে শাহরিয়ার নোমান(রিপন) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ সাদৃশ এলাকার হাতেম আলী হাওলাদারেরর ছেলে মো. সিদ্দিক হাওলাদার।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প কোম্পানির অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, দুপুর দেড়টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুলপ্লাজার পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়। পরে ভ্যানটি তল্লাসী করে সাড়ে ১৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ আট হাজার ছয়শ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!