[ দেশজুড়ে ]
দিনাজপুরে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরে শহিদুল ইসলাম নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার পাঁচবাড়ীর একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।
কোতয়ালী থানার ওসি বজলুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শহিদুলের লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রদ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনা স্থল থেকে পুলিশ কিছু আলাতম উদ্ধার করেছে পুলিশ যা দিয়ে অনেক দূরে যেতে পারবে বলেও জানান ওসি মোজাফ্ফর হোসেন।
ডেইলি-বাংলাদেশ/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!