[ দেশজুড়ে ]
সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ঐকমত্য
যশোরে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু
বৃহস্পতিবার যশোর শহরের জাবির হোটেল ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দল (ছবি: ডেইলি বাংলাদেশ)
যশোরে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার যশোর শহরের হোটেল জাবের ইন্টারন্যাশনালে এ সম্মেলনের উদ্বোধনী বৈঠক হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদ সম্মেলন করে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।
সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার জালাল গণি খান এনডিসি, পিএসসি। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি শ্রী যোগেশ বাহাদুর খুরানিয়া আইপিএস।
সংবাদ সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা শুন্যের কোঠায় নামিয়ে আনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সীমান্তে চোরাচালানরোধে যৌথ টহলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে, বিএসএফের প্রতিনিধি দলটি এদিন দুপুরে বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছায়। সম্মেলন শেষে আগামী ৮ মার্চ ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যাবেন।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!