[ দেশজুড়ে ]
শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিক্ষিকাকে শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ করায় মিরাজ গাজী নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোটশৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।
ওই শিক্ষিকা জানান, উপজেলা সদরে ইউআরসি প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে ছোটশৌলা গ্রামে প্রতিবেশী মিরাজ গাজী শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ করে। পরে সেখান থেকে দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে মিরাজ গাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!