[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে বিকাশকর্মীর ১২ লাখ টাকা ছিনতাই, যুবক আটক
আটক ছিনতাইকারী আল-আমিন
পটুয়াখালী শহরে বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
আটক আল-আমিন শহরের পূর্ব প্রান্ত লোহালিয়ার শৌলা এলাকার আলতাভ মৃধার ছেলে। বুধবার বিকেলে তাকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী আবু সায়েম মোহম্মদ নাঈম জানান, বিকাশের জেলা অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে বাউফল যাচ্ছিলেন। শৌলা ব্রিজে তিন যুবক তার গতিরোধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সদর থানার এএসআই খলিলুর রহমান জানান, ঘটনাস্থলে পাওয়া মোটরসাইকেল দেখে ছিনতাইকারীর পরিচয় জানায় স্থানীয়রা। বিকেলে শৌলা এলাকা থেকে আল-আমিনকে আটক করা হয়। তবে ছিনতাই হওয়া টাকা পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!