ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডাকাতি মামলায় পাঁচ যুবকের ১০ বছর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২০
ডাকাতি মামলায় পাঁচ যুবকের ১০ বছর কারাদণ্ড
ছবি : ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচজনকে আদালত ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে।

এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ।

২০১২ সালের ২৬ জুলাই দণ্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়িতে ডাকাতি করে। সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

রাষ্ট্রপক্ষে পিপি খান মো. আলাউদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!