[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনসিডিলসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনসিডিলসহ মো. মোশাহেদুল্লাহ নামে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক মো. মোশাহেদুল্লাহ জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার মো. সিরাজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এ তথ্য জানায়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক ও অতিরিক্ত এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে মো. মোশাহেদুল্লাহ’র দেহ তল্লাশি করে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!