[ দেশজুড়ে ]
ধামরাইয়ে শিক্ষা উপকরণ পেল এসএসসি পরীক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার বিকেলে ওই উপজেলার সুয়াপুরে ৪৫ জন পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. রবিউল আওয়াল রুবেল।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। ছাত্রলীগের মূলনীতিও শিক্ষা, শান্তি, প্রগতি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সুয়াপুর ইউপি ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্না প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!