ঘাটাইলে তিন ছাত্রীকে ধর্ষণ, দুই ধর্ষকের স্বীকারোক্তি
টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির তিন স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই ধর্ষক।
তারা হলেন- ইউসুফ আলী খান ও মো. বাবুল।
মঙ্গলবার সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে তাদের জবানবন্দি নেয়া হয়। ওইদিন ধর্ষণের শিকার তিনছাত্রীর জবানবন্দিও নেয়া হয়।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, জবানবন্দির নেয়ার পর দুই ধর্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় ঘাটাইলের সাতকুয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ওই চার ছাত্রী। ওই সময় দুই ছেলে বন্ধু ও অটোচালককে মারধর করে তিন ছাত্রীকে ধর্ষণ করে ৫-৭ জন যুবক। অপর ছাত্রীকে ‘ভাগ্নির মতো দেখায়’ বলে ছেড়ে দেয়।
এ ঘটনায় সোমবার দুপুরে মামলা এক ছাত্রীর বাবা। পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা যাচ্ছে না। আমাদের তিনটি টিম কাজ করছে। ধর্ষণে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।