[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি, চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল ব্যাহত
ফাইল ছবি
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবে সীমিত পরিমাণে চলছে লঞ্চ ও স্পিডবোট।
রোববার রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, ঘাটে পাঁচ শতাধিক যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। কুয়াশার কারণে মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ জানান, অতিরিক্ত কুয়াশায় দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। কুয়শা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!