ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমনিরহাটে আড়াই কোটি টাকার মাদক ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪, ৩১ ডিসেম্বর ২০১৯
লালমনিরহাটে আড়াই কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে ফেনসিডিল, গাঁজা, মদসহ আড়াই কোটির অধিক টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। সোমবার বিকেলে বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকীর উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিলো- ছয় হাজার ৯৬৬ বিদেশি মদ, দুই হাজার ৭২৪ ইয়াবা, ২১ হাজার ৬৬৩টি ফেনসিডিল ও এক হাজার ৫২৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা। যার আনুমানিক মূল্য দুই কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩৫৫ টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদক ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের ডিসি আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গোলাম রব্বানী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!