[ দেশজুড়ে ]
নন্দীগ্রামে গণকবর স্মৃতিসৌধের উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার নন্দীগ্রামে রোববার সকালে বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধের উদ্বোধন হয়েছে। বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ সকাল ১১টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউপির বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএনও শারমিন আখতার, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম, জাহাঙ্গীর আলম জুয়েল ও উত্তম কুমারসহ প্রমুখ।
ডিসি ফয়েজ আহাম্মদ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং মুক্তিযুদ্ধে গণহত্যার কথা শুনে সমবেদনা জানায়। এরপর জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ৩ নং ভাটরা ইউপি, ইউপি ভূমি অফিস ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও তিনি নন্দীগ্রাম থানা, ইউএনও'র কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!