শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ।
.png)
এতে আরো বলা হয়, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।