ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ২৭ জুলাই ২০২৩
করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭১
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭১ জনে। মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৫৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!