ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫০, ২৭ জুলাই ২০২৩
জয়পুরহাটে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

জয়পুরহাটে যুবককে হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়ার দুঁপচাচিয়ার আলতাফ নগর এলাকার কোচপুকুরিয়া গ্রামের কাদের ব্যপারীর ছেলে কাফী হোসেন এবং পঞগড়ের অটোয়ারি উপজেলার পানিশাইল গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাদিকুল ইসলাম।

Advertisement

সরকারি কৌসুঁলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর পুলিশ তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২ আগস্ট জয়পুরহাটের খনজনপুরের বেড়িবাঁধ এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ উদ্ধার করে জয়পুরহাট পুলিশ। পরে মরদেহের পরিচয় উদ্ধার করে পুলিশ। নিহত ঐ ব্যক্তি বগুড়ার দুঁপচাচিয়ার উপজেলার আলতাফ নগর এলাকার কোচপুকুরিয়া গ্রামের আফতাব আলীর ছেলে সবুজ আলী।

মামলাটি তদন্ত করে ঐ দুই আসামির বিরুদ্ধে সদর পুলিশ ২০০৯ সালের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক বুধবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!