ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীর সর্বনাশ করা দুইজনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৬ জুলাই ২০২৩
কিশোরীর সর্বনাশ করা দুইজনের যাবজ্জীবন
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ছত্তরুয়া এলাকার হেদায়েত হোসেনের ছেলে কামরুল হোসেন ও একই এলাকার মো. সেলিমের ছেলে মো. রাসেল।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি খন্দকার আরিফুল আলম বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামি কামরুল হোসেন ও মো. রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় কামরুল হোসেন আদালতে উপস্থিত থাকলেও রাসেল জামিনে গিয়ে পলাতক রয়েছেন। কামরুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। রাসেলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

জানা যায়, ভুক্তভোগী কিশোরী জোরারগঞ্জ থানার ছত্তরুয়া এলাকার বাসিন্দা। ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন দুই প্রতিবেশী কামরুল হোসেন ও মো. রাসেল। ঐ ঘটনায় থানায় মামলা করেন কিশোরীর ভাই মো. নেজাম উদ্দীন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ২১ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!