ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ৬১ জন আক্রান্তের দিনে মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ২৭ মে ২০২৩
করোনায় ৬১ জন আক্রান্তের দিনে মৃত্যু নেই
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারোনাভাইরাসে আরো ৬১ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এর ফলে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জনে পৌঁছেছে।
 
প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছয় দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২০ লাখ ছয় হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!