ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ৭২২ মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বে করোনায় ৭২২ মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার
ফাইল ফটো

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৮ জন। এই সময়ে মারা গেছেন ৭২২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ১৫৬ জনে। এছাড়া মৃত্যু পৌঁছেছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯০ জনে।

বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে সবার ওপরে জাপান। এই সময়ে দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৩৯৪ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। তৃতীয় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২০ জন।

Advertisement

করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৩ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ জন মারা গেছেন জাপানে। তৃতীয় ব্রাজিলে সর্বোচ্চ ৯৪ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!