বুড়িচং থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, উপজেলার ভারেল্লা উত্তর ইউপির কুসুমপুর গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে আজিজ মিয়া মঙ্গলবার ভোরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলে সকালে দেবপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে উপজেলার ময়নামতি ইউপির রামপাল এলাকার নুরু মেম্বারের বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বেলা ১২ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
.png)
এছাড়া গত রোববার উপজেলার মোকাম ইউপির আবিদপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে কামরুল হাসান টিপু কীটনাশক পান করে অসুস্থ হন। পরে মঙ্গলবার ভোরে ঢাকা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় পৃথক ৩ টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।