[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!