ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রংপুর বিভাগে আরো ৩ জনের প্রাণহানি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
রংপুর বিভাগে আরো ৩ জনের প্রাণহানি
ফাইল ছবি

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলার ২৩৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

বিভাগে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ২২ শতাংশে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে গত ছয়দিনে বিভাগের ৮ জেলায় ১ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। 

আরো পড়ুন: ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে সাফল্য, শ্রেষ্ঠ হলেন এসআই মফিজ

এসব তথ্য নিশ্চিত করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে বিভাগের আট জেলায় ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ৭৪, দিনাজপুরে ৪৪, নীলফামারীর ২৮, লালমনিরহাটে ২৬, ঠাকুরগাঁওয়ে ২৩, পঞ্চগড়ে ১৮, গাইবান্ধায় ১৬ ও কুড়িগ্রাম জেলার ৪ জন করোনা পজিটিভ হয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬১ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত গুরুতর ৭৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে সংকটাপন্ন ১৫ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে।

স্বাস্থ্য পরিচালক আরো জানান, রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ১৬ হাজার ৫৯৩ আক্রান্ত এবং ৩৩৬ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৫ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৯ জনে। এছাড়া জেলা হিসেবে সবচেয়ে কম ৬৪ জন মারা গেছে গাইবান্ধায়। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৬৯ জনের।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: করোনা রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!