[ করোনাভাইরাস ]
শজিমেক হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু
শজিমেক হাসপাতাল, বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃতদের একজন ৬৫ ও অপরজন ৭০ বছর বয়সী। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮০৯ জনে। তাদের মধ্যে ৭০১ জনই বগুড়া জেলার বাসিন্দা। বাকিরা অন্যান্য জেলার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩২।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!