ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মমেকে দুইজনের মৃত্যু, শনাক্ত অর্ধশত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২২
মমেকে দুইজনের মৃত্যু, শনাক্ত অর্ধশত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ময়মনসিংহ সদরের, অপরজন গাজীপুর সদরের বাসিন্দা ছিলেন। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে অর্ধশত জনের।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৯৮ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৬ জন করোনা পজিটিভ। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!