ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মমেকে আরো ৫ জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২২
মমেকে আরো ৫ জনের প্রাণহানি
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন- টাঙ্গাইলের ৭০ বছর বয়সী সেকান্দর আলী, ময়মনসিংহ সদর উপজেলার ৭০ বছরের চান মিয়া, ৬৮ বছরের রেহেনা আক্তার ও ভালুকা উপজেলার ৬০ বছরের আনসার আলী।

আরো পড়ুন: মাথায় পিস্তল ঠেকিয়ে শ্বশুরের আত্মহত্যা, মুখ খুললেন নায়ক রিয়াজ

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সেকান্দর আলী মারা যান। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরো জানান, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!