চট্টগ্রামে একদিনেই শনাক্ত ১৩ শতাধিক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে তিন হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩৪৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩৯ দশমিক ৯৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৯১৯ জন, ফটিকছড়ির ৫৯ জন, হাটহাজারীর ৫০ জন, রাঙ্গুনিয়ার ৪১ জন, মিরসরাইয়ের ৪০ জন, রাউজানের ৪০ জন, পটিয়ার ৩৮ জন, বোয়ালখালীর ৩৪ জন, আনোয়ারার ৩০ জন, চন্দনাইশের ২১ জন, লোহাগাড়ার ১৮ জন, সীতাকুণ্ডের ১৭ জন, সাতকানিয়ার ১৬ জন, বাঁশখালীর ১৩ জন ও সন্দ্বীপের ১২ জন রয়েছেন।
এর আগে, সোমবার ৯৮৯, রোববার ১০২৬, শনিবার ৭০৪ জন, শুক্রবার ১০১৭, বৃহস্পতিবার ৯৩০ ও বুধবার ৯৮৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত হয়েছেন সাত হাজারের বেশি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮২ হাজার ৭৮০ জন ও উপজেলা পর্যায়ে ৩০ হাজার ৬৮০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৪৬০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৪৬ জন। এর মধ্যে নগরীর ৭২৮ জন ও উপজেলার ৬১৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।