ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৮ জানুয়ারি ২০২২
বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৫৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

আরো পড়ুন: রামেকে নেই মৃত্যু, কমেছে শনাক্ত

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩২, মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বলেন, বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। জনসমাগম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর যারা করোনার টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা গ্রহণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: করোনা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!