ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রামেক হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ১৭ জানুয়ারি ২০২২
রামেক হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু
রামেক হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালিটি বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত উপসর্গ নিয়ে কিংবা আক্রান্ত হয়ে আর কারো মৃত্যু হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তার বয়স ৫১-৬০ বছর। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। তাদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ রয়েছে ২০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন।

রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ৪৬ জনের করোনা ধরা পড়েছে। একইদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা ধরা পড়েছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহীর বাসিন্দা। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার দশমিক ৩৩ দশমিক ১৯।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!