ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

টাঙ্গাইলে একদিনে ২৭৫ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ১৫ জুলাই ২০২১
টাঙ্গাইলে একদিনে ২৭৫ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

টাঙ্গাইলে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হ‌য়ে ৩ জন আর উপসর্গ নি‌য়ে ১ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আক্রান্ত হ‌য়ে‌ছে ২৭৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন ও ধনবা‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যায়। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

এ ছাড়া নতুন ক‌রে ৯৬৭ জনের নমুনা পরীক্ষা ক‌রে ২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হ‌য়ে‌ছে‌। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৮৬ জন। তাদের মধ্যে ক‌রোনায় আক্রান্তের পর সুস্থ হ‌য়ে‌ছেন ৫ হাজার ৮৪৩ জন। 

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, জেলায় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এ ছাড়া ১২ জুলাই থেকে টাঙ্গাইলে ১২টি উপজেলায় একযোগে গণহারে টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!