ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

১৩ দিনে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৫ আগস্ট ২০২০
১৩ দিনে দুই ভাইয়ের মৃত্যু
তাছিকুল আলম খান আকরাম

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার রাতে মারা যান ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট তাছিকুল আলম খান আকরাম।

তাছিকুল আলম ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রিজ সংলগ্ন নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে।

স্বজনরা জানান, কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন তাছিকুল আলম। নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আসে। ১১ আগস্ট শ্বাসকষ্ট দেখা দিলে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাছিকুল আলম মারা যান।

এর আগে ৩১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে তাছিকুল আলমের বড় ভাই জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাছিকুল আলমকে ঝিনাইদহ পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!