ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

সপরিবারে করোনামুক্ত হলেন চবি উপাচার্য

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৯, ২৪ জুলাই ২০২০
সপরিবারে করোনামুক্ত হলেন চবি উপাচার্য
অধ্যাপক ড. শিরীণ আখতার। ফাইল ছবি

করোনামুক্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। একই সঙ্গে তার স্বামীসহ পরিবারের পাঁচ সদস্যও করোনামুক্ত হয়েছেন। 

তবে উপাচার্যের স্বামী মো. লতিফুল আলম চৌধুরী করোনামুক্ত হলেও অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় তিনি চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত চার দিন আগে উপাচার্যসহ তার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছেন। তবে তার স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া অন্য সদস্যদের নিয়ে উপাচার্য বাসভবনে ফিরেছেন। উনারা আরো কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

জানা যায়, গত ১১ জুলাই সন্ধ্যায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ তার পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই সঙ্গে আক্রান্ত হন উপাচার্যের বাংলোর দুই কর্মচারী। পরদিন ১২ জুলাই তারা চট্টগ্রাম সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!