ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মুম্বাইয়ে করোনা রোগী শনাক্ত করছে ‘স্মার্ট হেলমেট’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩, ২২ জুলাই ২০২০
মুম্বাইয়ে করোনা রোগী শনাক্ত করছে ‘স্মার্ট হেলমেট’
করোনা রোগী শনাক্তে মুম্বাইয়ে স্মার্ট হেলমেট। ছবি: সংগৃহীত

ভারতে করোনভাইরাসের তাণ্ডব বেড়েই চলছে। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত রোগী শনাক্তকরণে উচ্চ প্রযুক্তির ‘স্মার্ট হেলমেট’ ব্যবহার করা হচ্ছে শহরটিতে।

প্রায় দুই কোটি মানুষের শহরে বহনযোগ্য থার্মোস্ক্যানার করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। জানা গেছে, মিনিটেই ১২ থেকে ১৫ জনের শরীরের তাপমাত্রা নির্ণয়ে সক্ষম এটি।

মুম্বাইয়ের করোনাকালীন স্বেচ্ছাসেবদের একজন নিলু জেইন। তিনি বলেন, চলমান পদ্ধতিতে মানুষের দেহে করোনা শনাক্তে বেশ সময় লাগে। ৩০০ মানুষের পরীক্ষা করতে কমপক্ষে  তিন ঘণ্টা ব্যয় করতে হয়। কিন্তু এই হেলমেট ব্যবহার করে আপনি শুধু মানুষের মুখোমুখি হবেন তাদের। আড়াই ঘণ্টায় ৬ হাজার মানুষের অসুস্থতা বুঝতে পারবেন এটি ব্যবহার করে।

এ ধরনের থার্মোস্ক্যানার এর আগে দুবাই, ইতালি ও চীনে ব্যবহার করা হয়েছিল। এরইমধ্যে মুম্বাই নগর কর্তৃপক্ষের কাছেও হেলমেট হস্তান্তর করা হয়েছে। আমদানি করা এই হেলমেটের দাম প্রায় ৬ লাখ ভারতয়ি রুপি বলে বার্তা সংস্থা এএফপিকে জানান জেইন।

তবে মাত্র দুটি হেলমেট দিয়ে রোগী শনাক্ত করা ও আক্রান্ত বাসিন্দাদের আইসোলেশনে পাঠানো দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!