ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চিকিৎসকের বাড়িতে মিলল ২ হাজারের বেশি ভ্রুণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯
চিকিৎসকের বাড়িতে মিলল ২ হাজারের বেশি ভ্রুণ!

ডাক্তারের বাড়ির জিনিসপত্রে তল্লাশি চালিয়ে সবার চক্ষু চড়কগাছ। মৃত ওই ডাক্তারের বাড়িতে ২ হাজারের বেশি মেডিক্যালি সংরক্ষিত ভ্রুণ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ভ্রুণগুলো পাওয়া গেছে ডাক্তার আলরিখ ক্লোফারের বাড়িতে।

ভ্রুণ পাওয়ার বিষয়টি ওই ডাক্তারের পরিবার এবং স্থানীয় অ্যাটর্নি স্থানীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

উইল কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, মৃত চিকিৎসকের ইলিনয় সম্পত্তিতে ২২৪৬টি সংরক্ষিত ভ্রুণ পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিকাগো থেকে প্রায় ৪৫ মাইল বা ৭২ কিমি দূরে ইলিনয়ের উইল কাউন্টিতে তার বাড়িতে ওইসব ভ্রুণ পাওয়া গেছে।

ডা. আলরিখ ক্লোফার ৩ সেপ্টেম্বর মারা যান। ক্লোফার ইন্ডিয়ানার তিনটি ক্লিনিকে কয়েক দশক ধরে তিনি চিকিৎসক ছিলেন এবং  নিয়মিত গর্ভপাত ঘটাতেন। একটি সময় তার প্রয়োজনীয় কাগজপত্রে সমস্যা এবং যুক্তিসঙ্গত কারণ দর্শাতে ব্যর্থতার কারণে ২০১৬ সালে রাজ্যের মেডিকেল বোর্ড তার ডাক্তারি লাইসেন্স বাতিল করে।

এনডিটিভি জানায়, ওই চিকিৎসক এক সময় তার ক্লিনিক নিজ বাড়িতে স্থানান্তর করেছিলেন। স্থানীয় প্রশাসন তার সম্পত্তির সঙ্গে সঙ্গে প্রাপ্ত ভ্রুণগুলো বাজেয়াপ্ত করেছে এবং এ বিষয়ে তদন্ত করছে।

স্থানীয় প্রশাসন কর্তৃক জারি করা বিবৃতিতে বলা হয়, তার পরিবার এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!