ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্ত্রীর পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ১ ডিসেম্বর ২০২৪
স্ত্রীর পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিলেন
ঢামেকের জরুরি বিভাগের প্রবেশপথ

রাজধানী বাড্ডায় স্ত্রীর পরকীয়ার জেরে আল-আমিন নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগর এলাকার একটি বাসা থেকে ঐ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিন গাজীপুরের শ্রীপুর থানার জাজিরা গ্রামের মো. জহির উদ্দীনের সন্তান।

Advertisement

নিহতের ভগ্নিপতি জামাল জানান, আল-আমিন অটোরিকশা চালাতেন। তার স্ত্রী মোবাইল ফোনে অন্য একটি ছেলের সঙ্গে কথা বলতেন। আল-আমিন বিষয়টি কয়েকবার ধরে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালের দিকেও বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল-আমিন নিজ রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!