ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা‌টিরাঙ্গায় গলায় ফাঁস নিলেন গৃহবধূ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৯ নভেম্বর ২০২৪
মা‌টিরাঙ্গায় গলায় ফাঁস নিলেন গৃহবধূ
ছবি: প্রতীকী

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জান্নাতুল ফের‌দৌস (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ ন‌ভেম্বর) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার তবলছ‌ড়ি‌র ৪নং ওয়ার্ডের গৌরাঙ্গপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফের‌দৌস তবলছ‌ড়ি‌ গৌরাঙ্গপাড়ার ইলিয়াছ মিয়ার মেয়ে। তার স্বামী সবুজ মিয়া একজন প্রবাসী।

স্বজনেরা জানায়, ৬ মাস আ‌গে একই ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার জ‌লিল সওদাগরের ছে‌লে সবুজ মিয়ার সঙ্গে জান্নাতুল ফের‌দৌসের বিয়ে হয়। তিনি তবলছ‌ড়ি কদমতলী উচ্চ বিদ‌্যাল‌য়ের ২০২৫  সা‌লের এসএস‌সি পরীক্ষার্থী। নিহত জান্নাতুল ফের‌দৌস তার বাবার বাড়িতে থেকেই লেখাপড়া করছিলেন। শুক্রবার সকালের দিকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Advertisement

পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে স্বজনেরা মনে করেন।

তবলছ‌ড়ি পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মিজানু‌র রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আত্মহত্যার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরবর্তী আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!