ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ সিলেটে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ৩১ অক্টোবর ২০২৪
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ সিলেটে গ্রেফতার
জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল- ফাইল ফটো

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব। জেনেভা ক্যাম্পে গত কয়েকদিনের গোলাগুলি এবং হত্যার ঘটনার মূলহোতা সে।

বৃহস্পতিবার র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’কে সিলেটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুই সহযোগীসহ ঢাকায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ, অপহরণ, চাঁদাবাজি ও মাদকের ১৮টি মামলা রয়েছে।

Advertisement

৫ আগস্টের পর জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!