ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আটক ৩
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের বায়েজিদে যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুঞ্জছায়া আবাসিক এলাকার সাংবাদিক হাউজিং সোসাইটি রোডে এ ঘটনা ঘটে।

নগর যুবদল নেতা মাহবুব রহমান ও সাবেক ছাত্রদল নেতা বার্মা সাইফুলের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

Advertisement

তবে পুলিশ বলছে, সংঘর্ষের ঘটনা ঘটেনি। উশৃঙ্খলতা করায় তিনজনকে আটক করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাইফুলের ছেলেরা উশৃঙ্খলতা করছে এমন খবরে পুলিশ সেখানে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মাহবুব রহমান পুলিশদের সহযোগিতা করতেই ঘটনাস্থলে গিয়েছিল। ঘটনাস্থল থেকে আসার পর একজন ছুরিকাঘাতে আহতের খবর পেয়েছি।

তবে কোন ধরনের সহযোগিতায় মাহবুব ঘটনাস্থলে ছিলেন সেই বিষয়ে জানতে চাইলে মিটিংয়ের ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!