ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ২৯ অক্টোবর ২০২৪
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী শিল্পপার্ক এলাকায় এ সংঘর্ষ চ‌লে। সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছিল।

পাশাপাশি পঞ্চসোনা গ্রামের লোকজন সিরাজগঞ্জ শহরে যাতায়াতের পথে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় কয়েকজনকে মারধর করেন। এ অবস্থায় মঙ্গলবার সকাল থে‌কে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী‌ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয়পক্ষে অন্তত অর্ধশত আহত হ‌য়ে‌ছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!